নতুন মুখ ইয়াসির-মাহমুদ,বাদ পড়লেন মাহমুদুল্লাহ - Shera TV নতুন মুখ ইয়াসির-মাহমুদ,বাদ পড়লেন মাহমুদুল্লাহ - Shera TV

নতুন মুখ ইয়াসির-মাহমুদ,বাদ পড়লেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক:
মুমিনুল হককে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। বিশ্রাম দেয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রুবেল হোসেন ও আল আমিনকে। ফিরেছেন মুশফিকুর রহীম, পেসার মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নতুন মুখ ইয়াসির আলী চৌধুরী ও বিপিএল মাতানো পেসার হাসান মাহমুদ। ২২শে ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে একমাত্র টেস্টটি।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলী চৌধুরী।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360