এক চিমটি হলুদেই ঝলমলে ত্বক - Shera TV এক চিমটি হলুদেই ঝলমলে ত্বক - Shera TV

এক চিমটি হলুদেই ঝলমলে ত্বক

লাইফস্টাইল ডেস্ক:
হলুদ, বেসন এবং গোলাপ জলের প্যাক: বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে ব্যাকটিরিয়ামুক্ত রাখে। ফলে ব্রণর প্রবণতাও হ্রাস পায়। ১/৪ চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ বেসন, আর খানিকটা গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। প্যাকটি ব্যবহারের আগে ভাল করে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তার পর এই পেস্টটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সতেজ হবে।

হলুদ,মধু এবং দুধের প্যাক: ১/৪ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মধু আর দু’চামচ কাঁচা দুধ মিশিয়ে নিলেই এই ফেসপ্যাক তৈরি। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে প্যাকটি আলতো হাতে সারা মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বকে জলের ভারসাম্য রক্ষা করে। এর সঙ্গে হলুদের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে। দুধে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন থাকায় তা ত্বকের মৃত কোষকে দূর করে, ত্বককে কোমল করে তোলে। এই ফেসপ্যাক ত্বকের বলিরেখা দূর করতে বিশেষ কার্যকর।

হলুদ, লেবুর রস এবং মধু: লেবুর রস ত্বকের কালো দাগ, ব্রণর দাগ দূর করতে সাহায্য করে। ত্বকের রোমকূপ সংকুচিত করে থাকে। মধু আবার প্রাকৃতিক ময়েশ্চারাইজার। শুধু তাই নয়, মধু ত্বকে জলের ভারসাম্য বজায় রেখে ব্রণ হওয়ার প্রবণতাও রোধ করে। ১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি সপ্তাহে এক বার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360