গাটছড়া বাঁধলেন নায়িকা রোদেলা - Shera TV গাটছড়া বাঁধলেন নায়িকা রোদেলা - Shera TV

গাটছড়া বাঁধলেন নায়িকা রোদেলা

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে আলোচনায় আসেন রোদেলা জান্নাত। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। বর জনপ্রিয় মডেল ও অভিনেতা খালেদ হোসেন চৌধুরী সুজন।

গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজধানীর বাংলামটরের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রোদেলা জান্নাত জানান, এটা তাদের প্রেমের বিয়ে। একমাস আগে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বিয়েটা আমরা করছি। পরিচয় অনেকদিনের হলেও ছয় মাস ধরে সুজনের সঙ্গে আমার পরিচয়ের চেয়ে একটু বেশি কিছু ছিল।

দীর্ঘদিন আগে ‘শাহেনশাহ’ ছবির কাজ শেষ হলেও রোদেলা জান্নাতের ক্যারিয়ারের প্রথম এই ছবিটি এখনো মুক্তি পায়নি। তিনি নতুন কোনো কাজ হাতেও নেননি। আপাতত সংসার নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানিয়েছেন রোদেলা।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360