জেনে নিন কাঁকরোলের পুষ্টিগুন - Shera TV জেনে নিন কাঁকরোলের পুষ্টিগুন - Shera TV

জেনে নিন কাঁকরোলের পুষ্টিগুন

আকিব মাহমুদ

লাইফস্টাইল ডেস্ক:

কাঁকরোল পুষ্টি গুণে সমৃদ্ধ একটি সবজি। পুষ্টিবিদদের মতে, এতে টমেটোর চেয়ে ৭০ গুণ বেশি লাইকোপিন, গাজরের চেয়ে ২০ গুণ বেশি বিটা ক্যারোটিন, ভুট্টার চেয়ে ৪০ গুণ বেশি জিয়াজেন্থিন ও লেবুর চেয়ে ৪০ গুণ বেশি ভিটামিন সি থাকে। প্রতিদিনের খাদ্যতালিকায় এ সবজিটি রাখলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন-

১. কাঁকরোলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে ক্যান্সারের ঝুঁকি কমায়।

২.কাঁকরোল থাকা সেলেনিয়াম, খনিজ , ভিটামিন বিষন্নতা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে।

৩. কাঁকরোলে থাকা ভিটামিন সি মেদ ঝরাতে সাহায্য করে।

৪. কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে কাঁকরোল ভাল কাজ দেয়।

৫. কাঁকরোলে  থাকা ভিটামিন,  বিটা ক্যারোটিনের মতো উপাদান দৃষ্টি শক্তি বাড়ায় ও ছানি প্রতিরোধে সাহায্য করে।

৬. নিয়মিত কাঁকরোল খেলে রক্তশূন্যতা রোধ হয়। কারণ এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফলিক রক্তস্বল্পতা দূর করতে ভূমিকা রাখে।

৭. এতে উচ্চ পরিমাণে ফাইবার থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এ ছাড়া ফাইবার সমৃদ্ধ এ সবজিটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে।সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য কমায়। সূত্র : জি নিউজ

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360