বিশ্বরেকর্ড গড়লেন নাহিদা - Shera TV বিশ্বরেকর্ড গড়লেন নাহিদা - Shera TV

বিশ্বরেকর্ড গড়লেন নাহিদা

স্পোর্টস ডেস্ক:
২রা মার্চ নাহিদা আক্তারের জন্মদিন। আর এবারের জন্মদিনে বল হাতে গর্বের এক কীর্তি গড়লেন বাংলাদেশের ২০ বছর বয়সী এ ক্রিকেটার। মেলবোর্নে বাংলাদেশের বিপেক্ষ ম্যাচে একটি মাত্র উইকেট পতন হয় শ্রীলঙ্কার। ওই এক উইকেট নিয়েই বিশ্বরেকর্ড গড়েন টাইগ্রেস বোলার নাহিদা আক্তার। গতকাল লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর উইকেট তুলে নেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনার। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পূর্ণ হয় ২০ বছর বয়সী নাহিদা আক্তারের। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট পাওয়া সবচেয়ে কমবয়সী বোলার তিনি। আগের দিন বল হাতে নৈপুণ্য নিয়ে এমন বিশ্বরেকর্ড গড়েছিলেন ইংলিশ বোলার সোফি একলস্টোন।

ক’ঘণ্টার ব্যবধানে রেকর্ডটি নিজের করে নিলেন নাহিদা। ১লা মার্চ সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বল হাতে তিন উইকেট নিয়ে ক্যারিয়ারে ৫০ শিকার পূর্ণ হয় ২০ বছর ৯ মাস বয়সী ইংলিশ বাঁহাতি স্পিনার একলস্টোনের। ২০১৫’র সেপ্টেম্বরে বাংলাদেশ নারী ক্রিকেট দলে টি-টোয়েন্টি অভিষেক নাহিদা আক্তারের। ৪১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩.৪২ গড়ে তার শিকার ৫০ উইকেট। ইকোনমি গড় ৪.৯৮। সেরা বোলিং ৪/১১। চলতি বিশ্বকাপে এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আসর সেরা বোলিং নৈপুণ্য দেখান বাংলাদেশের মিডিয়াম পেসার রিতু মনি। তিনি ১৮ রানে নেন চার উইকেট। তবে গতকাল রিতুকে ছাড়িয়ে যান লঙ্কান বোলার শশীকলা সিরিবর্ধনে। বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে চার উইকেট নেন এ লঙ্কান অফস্পিনার।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360