উচ্চ মাধ্যমিকের আগে থাকছে না বিভাগ-শিক্ষামন্ত্রী - Shera TV উচ্চ মাধ্যমিকের আগে থাকছে না বিভাগ-শিক্ষামন্ত্রী - Shera TV

উচ্চ মাধ্যমিকের আগে থাকছে না বিভাগ-শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী দশম শ্রেণি পর্যন্ত বিভাগ না থাকার যে  নির্দেশনা  দিয়েছেন সে অনুয়ায়ী কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। এ কারিকুলাম বাস্তবায়িত হলে একাদশ শ্রেণির আগে আর কোনো বিভাগ থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি জানান, নোট বই ,গাইড বই কেনার জন্য কোনো শিক্ষার্থীদের কোনো চাপ প্রয়োগ করা যাবেনা। তবে সহায়ক বই থাকতে পারে। কারণ, সারা বিশ্বে সহায়ক বইয়ের প্রচলন রয়েছে। তবে তা অনুমোদিত হতে হবে। শিক্ষা আইন প্রনীত হলেই এনিয়ে আর কোনো প্রশ্ন থাকবেনা।

এ সময় তিনি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়াতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।

এর  আগে তিনি জেলার পুরানবাজার ডিগ্রি কলেজ এবং পরে চাঁদপুর সরকারি মহিলা কলেজে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুকসহ অন্যান্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

 

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360