কেমন কাটছে শাওন-টয়ার দাম্পত্য জীবন - Shera TV কেমন কাটছে শাওন-টয়ার দাম্পত্য জীবন - Shera TV

কেমন কাটছে শাওন-টয়ার দাম্পত্য জীবন

বিনোদন ডেস্ক:
নব দম্পতি টয়া-শাওনের বিবাহিত জীবনের পঞ্চম দিন কাটছে আজ। ইতিমধ্যে ছোট পরিসরে হানিমুনও  সেরেছেন তারা। বিয়ের পরপরই তারা দু’জন চলে গেছেন সিলেটে, লালা খাল এলাকায় বেড়িয়েছেন। গত সোমবার রাতে সেখান থেকে ঢাকায় ফিরেছেন দু’জন। এদিকে গতকাল থেকেই নাটকের শুটিংয়ে ফিরেছেন এই দম্পতি। বিয়ের পর এই প্রথম পুবাইলের লোকেশনে ‘পরের মেয়ে’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। নাটকটি পরিচালনা করছেন হাবিব শাকিল। ‘পরের বাড়ি’ নাটকে টয়া ও শাওন দু’জন বিশ্ববিদ্যালয়ের বন্ধু।

বিয়ের আগে থেকেই এই ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন তারা। এ বিষয়ে টয়া বলেন, এখনো আগের মতোই মনে হচ্ছে সব কিছু। শুটিং করছি, আড্ডা দিচ্ছি। এখনো বিয়ের অনুষ্ঠান করিনি। আলাদা থাকছি। তাই নিজেদের মধ্যে কোনো পরিবর্তনও মনে হচ্ছে না।  ফেসবুকে পরিচয় ছয় বছর হলেও গত বছর কোরবানির ঈদে একটি শর্টফিল্ম করতে গিয়ে টয়া ও শাওনের বন্ধুত্ব তৈরি হয়। এরপর দু’জন ঘোরাঘুরি করেন। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কের শুরু। তার চার মাসের মাথায় পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেয়া হয়। ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার একটি রেস্তোরাঁয় গত শনিবার দুপুরে টয়া ও শাওনের বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের খুব ঘনিষ্ঠজন ছাড়া বর-কনের কাছের বন্ধু বান্ধব

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360