বাংলাদেশ টি-টোয়েন্টি দলে থাকছেন যারা - Shera TV বাংলাদেশ টি-টোয়েন্টি দলে থাকছেন যারা - Shera TV

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ৯ মার্চ প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ।

ওয়ানডের পর চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলেও ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ঘোষিত দলে মুশফিকুর রহিমও রয়েছেন প্রত্যাশিতভাবেই।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে নতুন মুখ হিসেবে থাকছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360