ক্লাবে হানায় মানা, বন্ধ থাকবে জুয়া - Shera TV ক্লাবে হানায় মানা, বন্ধ থাকবে জুয়া - Shera TV

ক্লাবে হানায় মানা, বন্ধ থাকবে জুয়া

নিজস্ব প্রতিবেদক:

অভিজাত ১৩ ক্লাবসহ সারা দেশে জুয়া খেলা অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত করেনি আপিল বিভাগ। তবে আপিল নিষ্পত্তি না হাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্লাবগুলোতে অভিযান চালাতে পারবে না, সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার ক্লাবগুলোর এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে ক্লাবগুলোর পক্ষে শুনানি করেন ব‌্যারিস্টার এম আমির উল ইসলাম ও ব‌্যারিস্টার সুমাইয়া আজিজ।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি সারা দেশে টাকার বিনিময়ে জুয়া খেলা অবৈধ ঘোষণা করে আদেশ দেয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাই কোর্ট বেঞ্চ।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360