এবার করোনা আতঙ্কে লা লিগার সব ম্যাচ স্থগিত - Shera TV এবার করোনা আতঙ্কে লা লিগার সব ম্যাচ স্থগিত - Shera TV

এবার করোনা আতঙ্কে লা লিগার সব ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের আতঙ্কে আগামী দুই সপ্তাহ লিগা সব ম্যাচ স্থগিত করা হয়েছে। রিয়াল মাদ্রিদের একজন বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় দলটির সব অনুশীলন বাতিল করা হয়েছে। একই সঙ্গে ক্লাবটির সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মূলত এরপরই বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যাচ স্থগিতের ঘোষণা দেয় লা লিগা কর্তৃপক্ষ।

এর আগে সব ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে স্পেনে দুই হাজারের বেশি মানুষের শরীরে এর সংক্রমণ ধরা পড়ায় এবার লিগই স্থগিত করে দিল তারা।

এবারের লিগে এখন পর্যন্ত ২৭ রাউন্ড শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল। এদিকে ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ৩ এপ্রিল পর্যন্ত সেদেশে সব ধরনের খেলা স্থগিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে এই রোগে আক্রান্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৫১৯ জন। আর মৃত্যু হয়েছে চার হাজার ৬০৭ জনের। আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশ ঘটনা ঘটেছে চীনে। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটি নানা ধরনের কঠোর ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামলে ওঠার পর এখন সংক্রমণ বাড়ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে।

সূত্র: এএফপি

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360