ভারত থেকে এলো ৭ টন আতশবাজি - Shera TV ভারত থেকে এলো ৭ টন আতশবাজি - Shera TV

ভারত থেকে এলো ৭ টন আতশবাজি

অনলাইন ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারত থেকে প্রায় ৭ টন আতশবাজি আমদানি করা হয়েছে। শনিবার রাতে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাজি বহনকারী ট্রাক দুইটি যশোরের বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে রাতেই বন্দর থেকে বাংলাদেশি দুইটি ট্রাক এসব বাজি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

পণ্য ছাড়কারক প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি নাজমুল ইসলাম জানান, সরকারিভাবে মুজিববর্ষ পালনের জন্য এসব বাজি ভারত থেকে আমদানি করা হয়েছে। বাজির আমদানিকারক ঢাকার এশিয়াটিক ইভেন্ট মার্কিটিং লিমিটেড। ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান সনি ফায়ার ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

তিনি জানান, রাতেই জরুরিভাবে বন্দর ও কাস্টমসের কাজ শেষে পুলিশি নিরাপত্তায় বাজি বহনকারী দুইটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360