করোনার প্রভাবে কমলো স্বর্ণের দাম - Shera TV করোনার প্রভাবে কমলো স্বর্ণের দাম - Shera TV

করোনার প্রভাবে কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস এবার আঘাত হেনেছে স্বর্ণের বাজারে। ফলে দীর্ঘদিন পর দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬০ হাজার ৩৬১ টাকা।

বুধবার (১৮ মার্চ ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১৯ মার্চ ) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

 

Developed BY: Shera Digital 360