গুজবে ১০ টাকার থানকুনি পাতা ২০০ টাকা! - Shera TV গুজবে ১০ টাকার থানকুনি পাতা ২০০ টাকা! - Shera TV

গুজবে ১০ টাকার থানকুনি পাতা ২০০ টাকা!

অনলাইন ডেস্ক:

বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করা করোনাভাইরাস নিয়ে আতঙ্কের শেষ নেই। চীনকে মৃত্যুপুরী বানিয়ে এরইমধ্যে ইউরোপে ভয়ঙ্কর রূপ নিয়েছে ভাইরাসটি। অথচ, এখনও এর নির্দিষ্ট কোনো প্রতিষেধক বের করা সম্ভব হয়নি। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৪ জন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এমন পরিস্থিতিতে ‘থানকুনি পাতা খেলে কারোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে’ বলে গুঞ্জন উঠায় এক লাফে ১০ টাকার থানকুনি পাতার দাম ২০০ টাকায় গিয়ে ঠেকেছে।
জানা যায়, আজ বুধবার সকালে হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, থানকুনি পাতা খেলে কারোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। মুহূর্তেই এটি গ্রাম থেকে শহরের সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে রাজধানীর বাজারগুলোতে থানকুনি পাতা কেনার হিড়িক পড়ে যায়। হু-হু করে দাম বাড়তে থাকে এটির। মঙ্গলবার যে থানকুনি পাতার আঁটি ১০ টাকায় বিক্রি হয়েছিল তা বুধবার সকালে ২০০ টাকায় উঠে যায়।

এরপরও অনেক বাজারে গিয়ে থানকুনি পাতার দেখা মেলেনি বলে জানা গেছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360