ইতালিতে করোনায় একদিনে ৭৯৩ জনের মৃত্যু - Shera TV ইতালিতে করোনায় একদিনে ৭৯৩ জনের মৃত্যু - Shera TV

ইতালিতে করোনায় একদিনে ৭৯৩ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসে ইতালিতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রায় প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে।

শনিবার একদিনে দেশটিতে ৭৯৩ জন করোনাভাইরাসে মারা গেছেন। খবর রয়টার্সের

এটাই এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো চার হাজার ৮২৫ জনে।

গত বৃহস্পতিবার করোনায় মৃতের সংখ্যার চীনের রেকর্ড ছাড়িয়ে যায় ইতালি। দেশটিতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন।

Developed BY: Shera Digital 360