বাড়ি ভাড়া নেবে না ভাবনার পরিবার - Shera TV বাড়ি ভাড়া নেবে না ভাবনার পরিবার - Shera TV

বাড়ি ভাড়া নেবে না ভাবনার পরিবার

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসের কারণে ঢাকায়  অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব ও মা রেহানা হাবিব বাড়িভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ভাবনা। ঘোষণা মোতাবেক চলতি মাসে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে না।

ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব জানান, রাজধানীর হাজারীবাগ এলাকায় তাদের ৬ তলা ভবনে ছয়টি পরিবার ভাড়া থাকেন। বর্তমান পরিস্থিতিতে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকের আর্থিক সংকটও দেখা দিচ্ছে। ফলে তাদের মার্চ মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি রাজধানীসহ সারা দেশের বাড়িওয়ালাদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান। যারা ভাড়া বাসায় থাকেন সে পরিবারগুলোর মুখে যেন হাসি থাকে এ সংকটের সময়েও।

এর আগেকরোনাভাইরাসের কারণে ঢাকায় দুই বাড়ির মালিক বাড়িভাড়া মওকুম করার ঘোষণা দিয়েছেন। শেখ শিউলি হাবিব ও মুহিব রহমান নামের দুই বাড়িওয়ালাও তাদের ভাড়াটিয়াদের ভাড়া নেবেন না বলে জানান।  এরমধ্যে শিউলি হাবিব এক মাস এবং মুহিব রহমান দুই মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360