১৮ হাজার ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা - Shera TV ১৮ হাজার ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা - Shera TV

১৮ হাজার ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রতিদিনই করোনা বিশ্বিভাইরাসে আক্রান্ত দেশ, অঞ্চল ও মানুষের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার ১৯৬টি দেশ ও অঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ সাত লাখ ৬৩৩ পৌঁছেছে। আর মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ১৮ হাজার ২৫০ জনে।

করোনা ভাইরাসে আক্রান্ত নিয়ে তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়াল্ড মিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ে দেশটিতে পাঁচ হাজার ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৫ জন। তবে সব চেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জন মারা গেছে।

তালিকায় তৃতীয় অবস্থানেই আছে স্পেন। দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৫৫ জন। আর মারা গেছেন ৪৮৯ জন। ইরানে গত ২৪ ঘণ্টায় ১২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সেরা নিউজ/আকিব

 

Developed BY: Shera Digital 360