মাঝরাতে খেটে খাওয়া অসহায় মানুষদের পাশে ক্রিকেটার রুবেল - Shera TV মাঝরাতে খেটে খাওয়া অসহায় মানুষদের পাশে ক্রিকেটার রুবেল - Shera TV

মাঝরাতে খেটে খাওয়া অসহায় মানুষদের পাশে ক্রিকেটার রুবেল

স্পোর্টস ডেস্ক:
করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। প্রতিদিনই মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। অনেক দেশ এরইমধ্যে লকডাউন ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়ছেন খেটে খাওয়া মানুষগুলো। যদিও অনেকেই তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। অসহায়দের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে খেটে খাওয়া অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসেন তিনি। গরীব অসহায়দের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোষ্ট করেছেন। সেখানে তিনি লিখেন,

‘এখন সময় আতংকিত হবার নয়, এখন সময় নিজেকে সুরক্ষিত রেখে আশেপাশের মানুষ-জনকে সাহায্য করা। আসুন না, এই দুর্যোগে আমরা যে যেভাবে পারি, সেভাবে অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই।’

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360