স্পেনে করোনা কেড়ে নিল বাংলাদেশির প্রাণ - Shera TV স্পেনে করোনা কেড়ে নিল বাংলাদেশির প্রাণ - Shera TV

স্পেনে করোনা কেড়ে নিল বাংলাদেশির প্রাণ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনের মাদ্রিদে এক বাংলাদেশি মারা গেছেন। মাদ্রিদে মারা যাওয়া প্রথম বাংলাদেশির নাম হোসাইন মোহাম্মদ আবুল (৬৭)।

স্পেনের রাজধানী মাদ্রিদে তার বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

হোসাইন মোহাম্মদ আবুল অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরে পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান।

হোসাইন মোহাম্মদ আবুল পরিবার নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাস করতেন। তার দেশের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360