১২ হাজার ছাড়িয়েছে ইতালিতে মৃতের সংখ্যা - Shera TV ১২ হাজার ছাড়িয়েছে ইতালিতে মৃতের সংখ্যা - Shera TV

১২ হাজার ছাড়িয়েছে ইতালিতে মৃতের সংখ্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৮ জন।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে. ৪ হাজার ৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে ইতালিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫ হাজার ৭৯২ জন।

এছাড়াও চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনা ভাইরাসে বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত সাড়া বিশ্বের দুইশতর বেশি দেশে ৮ লাখ ২৩ হাজার ২০০ মানুষ সংক্রমিত হয়েছে। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৭৪ হাজার মানুষ। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৪০ হাজার ৬৩৩ জন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360