নিউইয়র্কের কুইন্স হাসপাতালে করোনায় বাংলাদেশী তরুনীর মৃত্যু - Shera TV নিউইয়র্কের কুইন্স হাসপাতালে করোনায় বাংলাদেশী তরুনীর মৃত্যু - Shera TV

নিউইয়র্কের কুইন্স হাসপাতালে করোনায় বাংলাদেশী তরুনীর মৃত্যু

সেরা নিউজ ডেস্ক: 
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে নিশাত আফছা চৌধুরী (২৮) নামের এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে । তার শ্বশুরবাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিশাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে স্বামী আফাজুর রহমান চৌধুরী ফাহাদের সঙ্গে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই দিন আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে ভর্তি হন নিশাত। পরে করোনার সংক্রমণ ধরা পড়লে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিশাতের স্বামী ফাহাদ জানিয়েছেন, নিউইয়র্কে পার্ক মুসলিম ফিনারেল সেন্টারের তত্ত্বাবধানে নিউজার্সির কুলাউড়া সমিতির কবরস্থানে দাফন করা হবে নিশাতকে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360