প্রতি ঘন্টায় বৃটেনে প্রাণ হারাচ্ছে ৩০ জন - Shera TV প্রতি ঘন্টায় বৃটেনে প্রাণ হারাচ্ছে ৩০ জন - Shera TV

প্রতি ঘন্টায় বৃটেনে প্রাণ হারাচ্ছে ৩০ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৃটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি দুই মিনিটে অন্তত একজনের প্রাণহানি হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৬ হাজার ১৫৯ জন। এর মধ্যে মঙ্গলবার মারা গেছেন অন্তত ৭৮৬ জন। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।
বৃটেনের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) অনুসারে, মঙ্গলবার মৃতের সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে। সোমবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছিল অন্তত ৪৩৯ জন। এর আগে রোববার মারা গেছেন ৬২১ জন।
ভাইরাসটি বৃটেনে বিস্তার লাভ করে গত ফেব্রুয়ারিতে। তখন থেকে এখন পর্যন্ত মৃতের হিসাবে, বৃটেনে প্রতি দুই মিনিটে একজনের প্রাণ কেড়ে নিচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। অন্যদিকে, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন প্রতি তিন মিনিটে একজন।

স্ট্রোক করে মারা যাচ্ছেন প্রতি পাঁচ মিনিটে একজন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360