করোনা তহবিল করতে অভিসারে যাবেন কানাডিয়ান সুন্দরী - Shera TV করোনা তহবিল করতে অভিসারে যাবেন কানাডিয়ান সুন্দরী - Shera TV

করোনা তহবিল করতে অভিসারে যাবেন কানাডিয়ান সুন্দরী

বিনোদন ডেস্ক:
অনেক দিন ধরেই একা আছেন ইউজিন বাউচার্ড। কোনো প্রেমিক খুঁজে পাচ্ছেন না। করোনাভাইরাস সঙ্কটে লকডাউন চলায় একজন বন্ধুর অভাবটা আরো বেশি টের পাচ্ছেন কানাডিয়ান এই সুন্দরী।

এনিয়ে টুইটও করেন বাউচার্ড। জানান, স্বেচ্ছা-অন্তরণের সময়টা যদি প্রেমিকের সঙ্গে কাটানো যেত তাহলে কতই না মজা হতো। ইনস্টাগ্রামে লাইভে আসতেই বাউচার্ডের সামনে স্পোর্টসকাস্টার অ্যালি লাফোর্স ফের তুলে ধরেন বিষয়টি।

লাফোর্স এক পর্যায়ে প্রস্তাব দিয়ে বসেন ডেটিংয়ের জন্য যদি একজনকে পাওয়া যায়। সঙ্গে যদি মেলে ডোনেশন। তাহলে কেমন হয়? প্রস্তাবে রাজি হয়ে যান বাউচার্ড। সে সময় তাদের লাইভ ফিডে অনবরত মন্তব্য করতে থাকেন বব নামের একজন।

এক পর্যাযে ওই ভক্তই বাউচার্ডের সঙ্গে ডেট করার বিনিময়ে ৪০০ পাউন্ড দিতে চান। লাফোর্স ডোনেশনটা ২৪১০ পাউন্ডে বাড়িয়ে দেন। বব তাতেও রাজি হয়ে যায়। এই অর্থ দিয়ে খাওয়ানো হবে বাউচার্ডের স্থানীয় হাসপাতালের স্টাফদের।

বাউচার্ডও ভক্ত ববের সঙ্গে ডেটিংয়ে যেতে রাজি হয়ে যান। এবং সেটা একদিনের জন্য। বাউচার্ড সঙ্গে যোগ করেন ডেটিংয়ে তার জন্য সঙ্গে আনতে হবে টয়লেট পেপার। করোনাভাইরাস মহামারীতে যা এখন পাওয়া যাচ্ছে না বললেই চলে। বব তাতেও রাজি হয়ে যান।

অনুসারী বব সঙ্গে আরো একটি প্রস্তাব দেন। বাউচার্ড তার সঙ্গে ব্রিটিশদের উচ্চারণে কথা বললে মিলবে বাড়তি ৮০০ পাউন্ডের ডোনেশন। তবে লকডাউনের সময়ে তাদের অভিসার পর্বটা কিভাবে হবে সেটা অবশ্য জানা যায়নি।

এর আগে আটালান্টা ফ্যালকনস-প্যাট্রিয়টসের মধ্যকার সুপার বোল ম্যাচ নিয়ে বাজিতে হেরে ভক্ত জন গোহরকের সঙ্গে ডেট করে ছিলেন বাউচার্ড।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360