দেশে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, একদিনে আক্রান্ত ২০৯ - Shera TV দেশে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, একদিনে আক্রান্ত ২০৯ - Shera TV

দেশে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, একদিনে আক্রান্ত ২০৯

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এ সময় মারা গেছেন ৭ জন।  এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২। আর মৃত্যু বেড়ে হয়েছে ৪৬।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এ তথ্য জানান।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট ১৩ হাজার ৯২৮ টি নমুনা পরীক্ষা করেছি। গত ২৪ ঘণ্টায় ৮৯ জন আইসোলেশনে আছেন। মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360