সুখবর দিলেন মিঠুন - Shera TV সুখবর দিলেন মিঠুন - Shera TV

সুখবর দিলেন মিঠুন

স্পোর্টস ডেস্ক:
এরই মধ্যে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দ্বিতীয় সন্তানের পিতা হয়েছে। ক্রিকেট থেকে নিষিদ্ধ দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবার পিতা হবার সংবাদ পেয়েছেন। আজ (বুধবার) কন্যা সন্তানের পিতা হলেন জাতীয় দলের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

করোনা ভাইরাসের আক্রমণে সারা পৃথীবির মানুষ বিপর্যস্ত। বাংলাদেশেও পরিস্থিতি ভয়াবহ। এসবের ভেতর বাংলাদেশের ক্রিকেটারদের ঘরে আসছে একের পর এক সুসংবাদ। আজ দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন মোহাম্মদ মিঠুনের স্ত্রী। দ্বিতীয় সন্তানের পিতা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন মিঠুন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ দুপর একটায় আমার কন্যা দুনিয়াতে এসেছে। আমার স্ত্রী ও সন্তান উভয়েই ভালো আছে। তাদের জন্য সবাই দোয়া করবেন।’মিঠুন বলেন, ‘ডাক্তারদের দেয়া তারিখ অনুযায়ী ১৬ তারিখে হওয়ার কথা ছিল।কিন্তু আল্লাহর রহমতে আজই কন্যা সন্তানের পিতা হলাম। নাম আমরা আগেই ঠিক করে রেখছিলাম। ওর নাম নাম আমরা রেখেছি আলীশা মেহরিশ। ওর জন্য সবার কাছে দোয়া চাইছি। সেই সঙ্গে প্রার্থনা করছি বাংলাদেশের মানুষ যেন করোনার এই বিপদ থেকে দ্রুত মুক্তি লাভ করে।’

জাতীয় দলের এই তারকা ২০১৬তে প্রথম সন্তানের পিতা হন। সেবার তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360