চলতি মাসেই সুখবর দেবেন কোয়েল - Shera TV চলতি মাসেই সুখবর দেবেন কোয়েল - Shera TV

চলতি মাসেই সুখবর দেবেন কোয়েল

বিনোদন ডেস্ক:

টালিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক মা হচ্ছেন, এ খবর পুরোনো। নতুন খবর হচ্ছে মাস শেষেই তার ঘরে আসছে নতুন অতিথি।

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু নিসপাল সিংহ রানকে বিয়ে করেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল। নিসপাল সিং রানে সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার। বিয়ে আগে দুইজনের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল।

ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

সে সময় এক টুইট বার্তায় মা হওয়ার খবর নিশ্চিত করে এই অভিনেত্রী লিখেছিলেন, আমার মধ্যে এক নতুন জীবনের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360