যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত করছে ড্রোন - Shera TV যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত করছে ড্রোন - Shera TV

যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত করছে ড্রোন

সেরা নিউজ ডেস্ক:
করোনা ভাইরাস শনাক্ত করতে পরীক্ষামুলকভাবে ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। নিউ ইয়র্কের আশপাশে করোনা সংক্রমণের ঘটনাকে কমিয়ে আনার উদ্যোগ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়। ড্রাগনফ্লাই উদ্ভাবিত এই ড্রোনে রয়েছে বিশেষ সেন্সর এবং কমপিউটার ভিত্তিক প্রযুক্তি।

যা ১৯০ ফুট দূর থেকে সহজেই কারো জ¦র আছে কিনা, হার্টে কোনো সমস্যা আছে কিনা এবং শ্বাস-প্রশ্বাসের হার কি তার শনাক্ত করতে পারে। কেউ জনসমাগমে হাঁচি দিচ্ছেন কিনা বা কাশি দিচ্ছেন কিনা তাও শনাক্ত করতে পারে এই ড্রোন। এ ছাড়া লোকজন সামাজিক দূরত্ব মেনে চলছে কিনা তাও বলে দিতে পারে ড্রোনটি। কানেকটিকাটে ওয়েস্টপোর্ট পুলিশ ডিপার্টমেন্ট এই ড্রোন ব্যবহার করেছে। কানেকটিকাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৫০ জন।

তাদের সংখ্যা বাড়ছেই। এ অঞ্চলটি নিউ ইয়র্ক সিটি লাগোয়া। আর এই নিউ ইয়র্ক সিটিতে রয়েছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা। সেখানকার পুলিশ অতীতেই ড্রোন ব্যবহার করেছে বিভিন্ন কাজে। তারা নতুন করে করোনা ভাইরাস শনাক্তকরণে ব্যবহার করছে এই প্রযুক্তি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360