দেশে এক দিনে নতুন শনাক্ত ৩০৯, মৃত ৯ - Shera TV দেশে এক দিনে নতুন শনাক্ত ৩০৯, মৃত ৯ - Shera TV

দেশে এক দিনে নতুন শনাক্ত ৩০৯, মৃত ৯

নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩০৯ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৪০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪৯৯৮ জন।

শনিবার (২৫ এপ্রিল)  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায়  নমুনা পরীক্ষা করা হয় তিন হাজার ৩৩৭ জনের। যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে ৫ জন মহিলা এবং ৪ জন পুরুষ।  এরমধ্যে ৩ জন ঢাকার, বাকিরা অন্য জেলার।

মৃতদের মধ্যে ৭ জনের বয়স ৭০ বছরের উপরে, একজন ষাটোর্ধ্ব এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360