২৪ ঘন্টায় ইতালিতে সুস্থ হয়ে ঘরে ফিরলেন ৪৬৯৩ রোগী - Shera TV ২৪ ঘন্টায় ইতালিতে সুস্থ হয়ে ঘরে ফিরলেন ৪৬৯৩ রোগী - Shera TV

২৪ ঘন্টায় ইতালিতে সুস্থ হয়ে ঘরে ফিরলেন ৪৬৯৩ রোগী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইতালিতে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত সর্বোচ্চ করোনা রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। যা এখন পর্যন্ত ইতালিতে সর্বোচ্চ সুস্থের সংখ্যা। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ৭৫ হাজার ৯৪৫ ব্যক্তি এখন পর্যন্ত সুস্থ হয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ২৮৫ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৭২ জন। এনিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৬৭। আক্রান্ত ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন।

এদিকে ইতালিতে করোনা থেকে সেরে উঠার সংখ্যা বাড়তে থাকায় আশার আলো দেখছেন দেশটির ৬ কোটি মানুষ। দেশটির বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট, রেস্টুরেন্ট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ৪ মে ইতালির কিছু কিছু এলাকায় লকডাউন শিথিল করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360