দেশে ফিরলো ভারতে আটকেপড়া আরও ১৫১ বাংলাদেশি - Shera TV দেশে ফিরলো ভারতে আটকেপড়া আরও ১৫১ বাংলাদেশি - Shera TV

দেশে ফিরলো ভারতে আটকেপড়া আরও ১৫১ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:
ভারতের বিভিন্ন শহরে আটকেপড়া বাংলাদেশিদের একে একে ফিরিয়ে আনছে সরকার। আর এই উদ্যোগ বাস্তবায়ন করছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বাংলাদেশ। এরই উদ্যোগের অংশ হিসেবে শনিবার (০২ মে) দিল্লি থেকে দেশে ফিরেছে ১৫১ জন বাংলাদেশি।

বিমানের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার জানান, শনিবার বিকেল ৪:৪৩ মিনিটে বিশেষ ফ্লাইটটি দিল্লি থেকে ১৫১ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগের দিন (শুক্রবার) কলকাতা থেকে একটি বিশেষ ফ্লাইটে ৭৩ জন যাত্রী নিয়ে আসে বিমান।  এই বিশেষ ফ্লাইটি শুক্রবার বিকেলে ঢাকায় পৌঁছে।

ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার অংশ হিসেবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এর তিন ফ্লাইটের প্রথমটি শুক্রবার কলকাতা থেকে যাত্রী নিয়ে এসেছে। আজ দিল্লি থেকে নিয়ে এলো ১৫১ জন যাত্রী আর আগামীকাল রোববার (২ মে) মুম্বাই থেকে ফিরিয়ে আনা হবে আরো অনেক যাত্রীকে।

এর আগে বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিই মোকাব্বির হোসেন জানিয়েছিলেন, ভারতে আমাদের আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতেই এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের ভারতের দিল্লি থেকে দেশে ফেরাতে বিমান গত ২৪ এপ্রিল বিশেষ ফ্লাইট পরিচালনা করেছিল।

ভারত সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১৪মার্চ থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান দিল্লি ও কলকাতা রুটের সব ফ্লাইট করে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360