দ্বিতীয় কন্যার নাম জানালেন সাকিব - Shera TV দ্বিতীয় কন্যার নাম জানালেন সাকিব - Shera TV

দ্বিতীয় কন্যার নাম জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
গত ২৪শে এপ্রিল দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব আল হাসান। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল আলোকিত করে আসে এক কন্যা সন্তান। আজ ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের নিজের দ্বিতীয় কন্যার নাম জানালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব তার দ্বিতীয় মেয়ের নাম রেখেছেন ইররুম হাসান। ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘ওর নাম রেখেছি ইররুম হাসান। যার মানে হলো জান্নাত। সত্যিই ও যেন জান্নাতের টুকরা, আল-হামদুলিল্লাহ।

দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার সুসংবাদটি ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন সাকিব। গত ৭ই এপ্রিল ফেসবুকে বড় মেয়ে আলাইনার একটি ছবি পোস্ট করেন সাকিব। ক্যাপশনে লিখেন ‘বিগ সিস্টারহুড’।

২০১২ সালের ১২ই ডিসেম্বর ঘর বাঁধেন সাকিব-শিশির।

২০১৫ সালের নভেম্বরে এই দম্পতির ঘর আলোকিত করে বড় মেয়ে আলাইনা। এর পর থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুজায়গা মিলিয়েই বসবাস করছে সাকিবের পরিবার। সেখানেই প্রথম রমজানের দিন ভোর ৫টায় জন্ম নেয় সাকিবের দ্বিতীয় মেয়ে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360