ভারতে ভোররাত থেকে মদের দোকানের সামনে লাইন - Shera TV ভারতে ভোররাত থেকে মদের দোকানের সামনে লাইন - Shera TV

ভারতে ভোররাত থেকে মদের দোকানের সামনে লাইন

ইন্টারন্যাশনাল ডেস্ক:
চল্লিশ দিন পরে গোটা ভারত জুড়ে খুলে গেল মদের দোকান।  কলকাতাতেও তালা খুললো অফ শপের।  মদের দোকান খুলতেই যেন ফিরে এলো কয়েক দশক আগের ফুটবল  মাঠ এর দৃশ্য।  মোহনবাগান – ইস্টবেঙ্গল  ম্যাচের দুদিন আগে লাইন পড়তো টিকিট  এর।  লোকে চিঁড়ে মুড়ি নিয়ে রাত জাগতো টিকিট পাওয়ার আশায়।

মদের ক্ষেত্রে তা না হলেও,  কলকাতায় ভোররাত থেকে মদের দোকানের সামনে  লাইন পড়েছিল।  সকাল  দশটায়  দোকান খুলতেই সব নিয়মনীতি ভুলে বিপিনবাবুর চ্যালারা ঝাঁপিয়ে পরে কাউন্টারে।  অবস্থা আয়ত্বের  বাইরে চলে যাচ্ছে দেখে কালীঘাট এর একটি মদের দোকানে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ।

অবস্থা সামাল দিতে বহু দোকানের সামনে বাড়তি পুলিশের ব্যবস্থা করতে হয়।  মহানন্দে এদিন  বিপিন বাবুর চ্যালারা বোতল সংগ্রহ করে।  সারা দেশেরও একই অবস্থা।  দিল্লি তে পুলিশকে লাঠি চালাতে হয়।  রাজস্থানে রাত থেকে লোকে লাইন দেয়।  গোয়ায়  বিয়ার বিক্রি রেকর্ড  ছাপিয়ে  যায়।  চল্লিশ দিনের  তৃষ্ণার্ত ভারত যেন চাতক পাখির মতো জল পেয়েছে।  আর তাই,  বিপিন বাবুর চ্যালারা আজ লাগামহীন।।

Developed BY: Shera Digital 360