ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসের নতুন হটস্পট যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ২৮৮ জন। যা গত মার্চের পর অন্তত ৩৬ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা।
দেশটির স্বাস্থ্য সচিব মাট হ্যানকক জানায়, দেশটিতে সোমবার (৪ মে) পর্যন্ত মারা গেছে ২৮ হাজার ৭৩৪ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছে ২২৯ জন। তার মধ্যে ইংল্যান্ডে মারা গেছে ২০৪ জন। ওয়েলসে ১৪ জন। নর্দার্ন আয়ারল্যান্ডে ৬ ও স্কটল্যান্ডে ৫ জন।
এর আগে ২৯ মার্চ করোনাভাইরাসে যুক্তরাজ্যে মারা গিয়েছিল ২১৪ জন। এরপর লকডাউনের সাত সপ্তাহের মাথায় কমতে শুরু করেছে মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্র ও ইতালির পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৬ লাখ ৯ হাজার ৯৫৮ জন। প্রাণ হারিয়েছে ২ লাখ ৫০ হাজার ৯৭ জন। সেরে উঠেছে ১১ লাখ ৭০ হাজার ৩৯০ জন।
সেরা নিউজ/আকিব