অপেক্ষার প্রহর গুনছেন স্পর্শিয়া - Shera TV অপেক্ষার প্রহর গুনছেন স্পর্শিয়া - Shera TV

অপেক্ষার প্রহর গুনছেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক:
মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার ধ্যানজ্ঞান এখন চলচ্চিত্র নিয়ে। এরইমধ্যে তার মুক্তিপ্রাপ্ত ‘কাঠবিড়ালি’ ও ‘আবার বসন্ত’ চলচ্চিত্র দুটি দর্শকমহলে দারুণ প্রসংসিত হয়। এর ফলে চলচ্চিত্র নিয়ে তার আগ্রহ আগের চেয়ে আরো বেড়েছে বলে জানান তিনি। এই অভিনেত্রী এখন অপেক্ষার প্রহর গুনছেন নতুন ছবি মুক্তির জন্য।

সামনে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ নামের একটি চলচ্চিত্রে তাকে দেখা যাবে। স্পর্শিয়া বলেন, নতুন ছবি মুক্তির অপেক্ষায় আছি। কিন্তু এই লকডাউনে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না মুক্তির বিষয়টি নিয়ে। এদিকে লকডাউনের কারণে এই পর্দাকন্যার ‘নবাব এলএলবি’ নামের একটি ছবির শুটিং বন্ধ আছে।

গেল মার্চ মাসের শেষের দিকে এটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। এতে তাকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এটি পরিচালনা করবেন অনন্য মামুন। এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ২৮শে মার্চ থেকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই কাজ আর শুরু করা যায়নি করোনার কারণে।

মজার বিষয় এ ছবিতে আমার কোনো নাচ নেই। পরিচালক ঠিক সেভাবেই গল্প সাজিয়েছেন। লকডাউন উঠে যাওয়ার পর আবারো সিডিউল সমন্বয় করে শুটিংয়ে অংশ নেব। শাকিব ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আশা করছি দর্শকদের ভালো কিছু দিতে পারবো। অন্যদিকে বর্তমানে লকডাউনের সময়টাতে এই অভিনেত্রী পারিবারিক কাজ নিয়েই ব্যস্ত আছেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360