করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় যেসব খাবার - Shera TV করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় যেসব খাবার - Shera TV

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক:

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন মার্কিন চিকিৎসকরা।

সম্প্রতি এর প্রমাণ মিলেছে আমেরিকা ও ইউরোপ থেকে। তাই করোনা থেকে বাঁচতে প্রথমেই বদলাতে হবে খাদ্যাভ্যাস। এমনটিই মনে করেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞ ড. অসীম মালহোত্রা।

অতিরিক্ত ওজন আর স্থূলতা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে দুর্বল করে দেয়। ফলে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত ড. মালহোত্রার।

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় যারা মারা গেছেন, তাদের প্রায় ৬০ শতাংশ প্রাপ্তবয়স্কই অস্বাস্থ্যকর জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসের কারণে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ বা হার্টের নানা সমস্যায় আক্রান্ত ছিলেন।

আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক পত্রিকা ‘নেচার’-এ প্রকাশিত একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ডায়াবেটিস (টাইপ-২) আর মেটাবলিক সিনড্রমে যারা ভুগছেন, তাদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

ড. মালহোত্রা জানান, সুস্থ থাকতে প্রথমেই বদলে ফেলুন অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস। তিনি বলেন, প্যাকেটজাত খাবার খাবেন না। অত্যধিক পরিমাণে শর্করা, অস্বাস্থ্যকর তেল, কৃত্রিম রঙ স্বাদ বা গন্ধযুক্ত খাবার এড়িয়ে চলুন।

তথ্যসূত্র: জিনিউজ

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360