চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িতে থেকে কাজ করবে গুগল ও ফেসবুকের কর্মীরা - Shera TV চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িতে থেকে কাজ করবে গুগল ও ফেসবুকের কর্মীরা - Shera TV

চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িতে থেকে কাজ করবে গুগল ও ফেসবুকের কর্মীরা

সেরা টেক ডেস্ক:

গুগল ও ফেসবুক তাদের কর্মীদের চলতি বছরের শেষ পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করাবে। অফিস খুললেও তাদের বেশিরভাগ কর্মী এ সুবিধা পাবেন।

জানা গেছে, ফেসবুক অন্তত ৬ জুলাই পর্যন্ত তাদের‌ অফিস বন্ধ রাখবে। তাছাড়া ফেসবুক তাদের কর্মীদের অনুমতি দিয়েছে, চাইলে এই বছরের শেষ পর্যন্ত দূর থেকে অফিসের কাজ করতে পারবেন। তবে এখনও কোন ধরনের কর্মীদের অফিসে আসতেই হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি।

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান কিছু বিষয়কে গুরুত্ব দিচ্ছে যেমন- জনস্বাস্থ্যগত তথ্য, সরকারি গাইডলাইন, স্থানীয় বিধি। এসবের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে কখন অফিস খোলা সম্ভব।

ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ফেসবুক তার অফিসে ফেরার পরিকল্পনার গতি ধীর করে দিয়েছে। তারা এখন অগ্রাধিকার দিচ্ছে বাকি দুনিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে চলতে শুরু করার জন্য। ফেসবুকে যারা কন্টেন রিভিউয়ার, ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন তাদের অফিসে আসতে হবে।

গুগলও সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মচারীরা ২০২০ সালের শেষ পর্যন্ত বাড়ি থেকে কাজ করবে।

গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, তাদের কর্মীরা ‌২০২০ সালের বাকিটা বাড়ি থেকে কাজ করবে। তবে বাড়ি থেকে কাজ করার জন্য কর্মীরা বেতন ছাড়া পাওয়া কিছু সুবিধা পাবেন না। যেমন- খাবার, ফিটনেস, হোম ডেকোরেশন, হোম ফার্নিচার ইত্যাদি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360