অপূর্বর সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে যা বললেন অদিতি - Shera TV অপূর্বর সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে যা বললেন অদিতি - Shera TV

অপূর্বর সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে যা বললেন অদিতি

বিনোদন ডেস্ক:
৯ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতি দম্পতি। ১৭ মে সন্ধ্যায় এই খবর নিশ্চিত করেছিলেন অপূর্বর স্ত্রী অদিতি। যদিও সে সময় নিজেদের বিচ্ছেদ নিয়ে আর কোন মন্তব্য করতে রাজি হয়নি তিনি।

এরপর এক ফেসবুক স্ট্যাটাসে অদিতি জানিয়েছেন, মোহাম্মদ জিয়াউল ফারুক অপূর্ব একজন অমায়িক বাবা, ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভাল মানুষ। লাখো ভক্তদের কাছে তিনি অসম্ভব মেধাবী, যা তিনি নিজেই উপার্জন করেছেন। তিনি সেখানেই তাঁর যোগ্য। তাঁর ব্যক্তিগত জীবন দিয়ে নয়, দয়া করে তাঁর অসাধারণ কাজগুলি দ্বারা তাকে বিচার করুন।

বিচ্ছেদ সম্পর্কে তিনি আরও লিখেন, দুর্ভাগ্যক্রমে আমরা অসংখ্য কারণে একসাথে থাকছি না তবে আমি তাঁর জন্য সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি। তিনি আমাকে আমার সেরা উপহার দিয়েছেন, যেটা আমার পুত্র আয়াশ। সেইসাথে দিয়েছে পরিবারের সুন্দর সদস্যদের ভালবাসা।এমন একটা সিদ্ধান্তের জন্য দয়া করে আমাদের কাউকে বিচার করবেন না। আপনারা আমাদের সবসময় আমাদের ভালবেসে এসেছেন এবং সমর্থন করেছেন, আমরা আশা করি এটি আপনারা অবিরত রাখবেন।

এদিকে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে এখনো কোন মন্তব্য করেননি অপূর্ব। এ প্রসঙ্গে মন্তব্য জানতে অপূর্বর সঙ্গে যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে দ্বিতীয় সংসার জীবন শুরু করেন অপূর্ব। তাদের একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ।

এর আগে অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করে মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360