কেন আফসোস আঁচলের - Shera TV কেন আফসোস আঁচলের - Shera TV

কেন আফসোস আঁচলের

বিনোদন ডেস্ক:
মডেল-অভিনেত্রী আঁচল আঁখি ২০১১ সালে ‘বেইলি রোড’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। পরবর্তিতে ‘ভুল’,  ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি, ‘কি প্রেম দেখাইলা’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবি উপহার দেন। মাঝে এই পর্দাকন্যা আড়ালে ছিলেন। তবে গেল বছর থেকে আবারো নিয়মিত কাজ করছেন। তারই ধারাবাহিকতায় আসছে ঈদের জন্য ‘রাগী’ নামের একটি ছবির কাজ করছেন বলে জানান। তবে লকডাউনের কারণে এটির শুটিং এখন বন্ধ। ঈদে মুক্তির লক্ষ্যে নির্মাণাধীন এ ছবির কাজটি শেষ করতে না পারার কারণে আফসোস করছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আসলে আমরা প্রত্যকেই  পরিস্থিতির শিকার।

পারিপার্শ্বিক অবস্থা আমাদের সবকিছু থামিয়ে দিতে বাধ্য করেছে। এবার ঈদের জন্য মিজানুর রহমান মিজানের পরিচালনায় ‘রাগী’ সিনেমার শুটিং প্রায় শেষ করেছিলাম। শুধু গানগুলো দেশের বাইরে শুটিং করার কথা ছিল। সেটাই আটকে গেল। এদিকে লকডাউনে এই অভিনেত্রী অসহায় মানুষদের খাবার পৌছে দিচ্ছেন। তিনি বলেন, আমাদের আটজনের একটা সংগঠন আছে ‘ইয়াং স্টার’ নামে। এ সংগঠনের মাধ্যমে আমরা প্রতিদিনই অসহায়দের মধ্যে খাবার পৌঁছে দিচ্ছি। শুরুতে নিজেরা বের হতে পারলেও এখন আমাদের একজন স্বেচ্ছাসেবকের মাধ্যমে নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে প্রতিদিন সেখানে কিছু পরিবারের জন্য খাবার পাঠাচ্ছি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360