স্বাস্থ্যকর্মীদের খাবার পাঠালেন আলিয়া - Shera TV স্বাস্থ্যকর্মীদের খাবার পাঠালেন আলিয়া - Shera TV

স্বাস্থ্যকর্মীদের খাবার পাঠালেন আলিয়া

বিনোদন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতেও নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মীদের মধ্যে হাসি ও মিষ্টি ছড়াচ্ছেন আলিয়া ভাট।

সম্প্রতি বলিউডের এই অভিনেত্রী করোনাভাইসের বিরুদ্ধে লড়াই করে যাওয়া স্বাস্থ্যকর্মীদের জন্য বাক্সভর্তি খাবার পাঠিয়েছেন।

মুম্বাইয়ের কেইএম হাসপাতালের কর্মরত ড. শ্রীপাদ গঙ্গাপুকুর নামে একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার টুইটার অ্যাকাউন্টে আলিয়া ভাটের পাঠানো খাবারের ছবি তুলে শেয়ার করেছেন। যেখানে রয়েছেন একটি চকলেট বার, মিষ্টি বান, আপেলের জুস এবং অন্যান্য কিছু খাবার।

আলিয়া ভাটকে ধন্যবাদ জানি শ্রীপাদ লিখেছেন- “ধন্যবাদ আলিয়া ভাট এই মিষ্টি উপহারের জন্য। এই মহামারির সময়ে এটি সত্যি প্রশংসনীয়। কমিউনিটিকে সুস্থ ও নিরাপদ রাখতে আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ। আপনি সত্যিকারের হিরো।”

সংগৃহীত

আলিয়া ভাটের এই মিষ্টি উপহারের কথা জানান পর তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে তার ভক্তরাও।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360