যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ পেরোলো - Shera TV যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ পেরোলো - Shera TV

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ পেরোলো

সেরা নিউজ ডেস্ক:
করোনা ভাইরাস মহামারিতে ইউরোপে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমে এলেও মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল চলছেই। শুধু তাই নয়, এককভাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই করোনায় মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের। নিঃসন্দেহে করোনায় এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্টে মৃতের সংখ্যা এক লাখ ৬৪ জন। দেশটিতে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ১৩ হাজার ৬০৭ জন। সুস্থ হয়েছেন মোট চার লাখ ৬৮ হাজার ৭৭৮ জন। সুস্থতার তুলনায় মৃত্যুর হার ১৮ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৫৩২ জনের মৃত্যু হয়েছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360