লকডাউন কাটলেও অপেক্ষা কাটেনির মৌসুমীর - Shera TV লকডাউন কাটলেও অপেক্ষা কাটেনির মৌসুমীর - Shera TV

লকডাউন কাটলেও অপেক্ষা কাটেনির মৌসুমীর

বিনোদন ডেস্ক:
লকডাউনে দুই মাসের বেশি সময় কোনো শুটিং করেননি মডেল-অভিনেত্রী মৌসুমী হামিদ। এদিকে দীর্ঘদিন তার অভিনীত নতুন কোনো ছবিও মুক্তি পায়নি। বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দেবার পরও এই পর্দায় তার উপস্থিতি অনেকের চেয়ে কম। এদিকে মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেত্রীর ‘গোর’ শিরোনামের একটি চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন গাজী রাকায়েত। এছাড়া ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের আরো একটি চলচ্চিত্র আছে এই অভিনেত্রীর হাতে। মৌসুমী বলেন, আমাকে নিয়ে কেন চলচ্চিত্র পরিচালকরা কাজ করতে চান না সেটি আসলেই আমি জানি না। অথচ আমার অভিনীত ছবিগুলো ব্যবসা সফল বলতে পারি।

তবে আমি বিশ্বাস করি যারা ভালো কাজ করেন তারাই শেষ পর্যন্ত টিকে থাকেন। আমিও ভালো ছবির অপেক্ষায় আছি। এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘ভালোবাসার রাজকন্যা’ শিরোনামের একটি চলচ্চিত্রে। লকডাউনের মধ্যে এই গ্ল্যামারকন্যা তার নিজের গল্পে একটি শর্টফিল্মে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন রওনক হাসান। একটি মেয়ের একাকীত্বের ওপর এটির গল্প। বাসায় মোবাইল ক্যামেরায় এটির দৃশ্যধারণ করেছেন বলে জানান তিনি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360