প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় অভিনেত্রীর আত্মহত্যা - Shera TV প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় অভিনেত্রীর আত্মহত্যা - Shera TV

প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় অভিনেত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক:
প্রেমে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন কন্নড় সিনেমার অভিনেত্রী চন্দনা। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর জি নিউজ।
প্রতিবেদনটিতে বলা হয়, কন্নড় অভিনেত্রী চন্দনা বেশ কয়েক বছর ধরে দিনেশ নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। বছর ২৯-এর চন্দনা যাতে দিনেশের কাছ থেকে সরে আসেন, তার জন্য অভিনেত্রীর বাবা-মা বার বার উদ্যোগী হন কিন্তু  প্রত্যেকবারই তাদের চেষ্টা বিফলে যায়। দিনেশ এর আগেও বেশ কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাদের প্রতারিত করেছেন, চন্দনাকে বার বার বোঝানো সত্ত্বেও তিনি মানতে পারেননি। ফলে বাবা-মায়ের নিষেধ সত্ত্বেও দিনেশের সঙ্গে সম্পর্ক অটুট তাকে চন্দনার।
জানা যায়, এসবের মাঝে হটাৎ করেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন চন্দনা কিন্তু জোর করে তাকে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। দিনেশই তাকে বাধ্য করেন গর্ভপাতের জন্য।

গর্ভপাতের পর চন্দনাকে বিয়ে করতেও অস্বীকার করেন দিনেশ। নিজের সুইসাইড ভিডিয়তে এমনই দাবি করেন অভিনেত্রী। চন্দনাকে বিয়ে করবেন না বলে জানানোর পরই তিনি আর সহ্য করতে পারেননি। বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে খবর।

চন্দনার মৃত্যুর পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দিনেশের খোঁজে তল্লাশি শুরু করেছে।
সম্প্রতি প্রেক্ষা মেহতা নামে টেলিভিশনের আরও এক অভিনেত্রী আত্মহত্যা করেন। ভাঙা স্বপ্ন নিয়ে বেঁচে থাকা যায় না বলে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্টেটাস দেন প্রেক্ষা। যা প্রকাশ্যে আসার পরই শুরু হয় জোর শোরগোল।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360