বাফেলো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ - Shera TV বাফেলো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ - Shera TV

বাফেলো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ

দু’জন বাফেলো পুলিশ কর্মকর্তা কর্তৃক ৫৫ বছর বয়সী এক বিক্ষোভকারীকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটে জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে বিক্ষোভের শেষের দিকে। টিভি চ্যানেলের এক সাংবাদিক কর্তৃক এই ফুটেজ দেখার পরে  শুক্রবার এই দুই কর্মকর্তাকে বিনা বেতন দিয়ে স্থগিত করা হয়েছে।

ফুটেজে দেখা গেছে, মার্টিন গুগিনো নামে এক ব্যক্তি  নায়াগ্রা স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নিতে চেষ্টা করছিলেন, এমন সময় পুলিশ অফিসাররা একটি লাইনে এসে লাঠিচার্জ করছিল। এসময় দু’জন অফিসার মার্টিন গুগিনোকে পেছন থেকে ধাক্কা মারেন এবং তিনি পরে ফুটপাতের উপর পরে যান।  অফিসাররা চলে যাবার পর দেখা যায় গুগিনোর মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360