বরিশাল সিটি মেয়রের মা' শাহানারা আবদুল্লাহ আর নেই - Shera TV বরিশাল সিটি মেয়রের মা' শাহানারা আবদুল্লাহ আর নেই - Shera TV

বরিশাল সিটি মেয়রের মা’ শাহানারা আবদুল্লাহ আর নেই

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা সাহান আরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

রবিবার রাত সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি স্বামী, ৩ ছেলে ও ১ কন্যাসহ নাতি-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360