কোভিড-১৯ পজিটিভ গানবাংলা টিভি চেয়ারম্যান দম্পতি - Shera TV কোভিড-১৯ পজিটিভ গানবাংলা টিভি চেয়ারম্যান দম্পতি - Shera TV

কোভিড-১৯ পজিটিভ গানবাংলা টিভি চেয়ারম্যান দম্পতি

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সংগীত শিল্পী কৌশিক হোসেন তাপস। এছাড়া টেলিভিশনটির চেয়ারপার্সন ফারজানা মুন্নীরও করোনা পজেটিভ। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন এই দম্পতি।

এক ফেসবুক স্ট্যাটাসে তাপস জানিয়েছেন, তারা দুজনেই মানসিকভাবে সুস্থ আছেন। নিজ বাসাতেই আছেন। মেনে চলছেন চিকিৎসক পরামর্শ।

তিনি আরও জানিয়েছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তাঁর পরিকল্পনাই সেরা পরিকল্পনা। তিনিই আমাদের রক্ষা করবেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360