প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি - Shera TV প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি - Shera TV

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৭ জুন) মন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী।

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360