যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে গোলাগুলিতে নিহত ১, আহত ১১ - Shera TV যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে গোলাগুলিতে নিহত ১, আহত ১১ - Shera TV

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে গোলাগুলিতে নিহত ১, আহত ১১

সেরা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে এবং আরও ১১ জন আহত হয়েছে।

রোববার (২১ জুন) ভোর চারটার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

মিনিয়াপোলিস পুলিশ টুইটার বার্তায় জানিয়েছে, একজন পুরুষ মারা গেছে। বাকি ১১ জনের আঘাত ততটা গুরুতর নয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মাসে মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েড নামে একজন কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় বর্ণবাদী প্রতিবাদের কেন্দ্রস্থল হয়ে ওঠে এই শহর। তবে এর সাথে রোববার গোলাগুলির ঘটনায় কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360