দেশে ফিরলেন রিয়াদে আটকে পড়া ৩৮৮ বাংলাদেশি - Shera TV দেশে ফিরলেন রিয়াদে আটকে পড়া ৩৮৮ বাংলাদেশি - Shera TV

দেশে ফিরলেন রিয়াদে আটকে পড়া ৩৮৮ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের কারণে সৌদ আরবের রিয়াদে আটকে পড়া ৩৮৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টাড ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

রোববার (২১ জুন) রাত ৯টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮৮ বাংলাদেশিকে নিয়ে বিমানের ওই ফ্লাইট অবতরণ করে।  বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, রিয়াদ থেকে বাংলাদেশিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশে পথে যোগাযোগ বন্ধ রয়েছে।  তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360