করোনা আক্রান্ত মাশরাফির ভাই মোরসালিন - Shera TV করোনা আক্রান্ত মাশরাফির ভাই মোরসালিন - Shera TV

করোনা আক্রান্ত মাশরাফির ভাই মোরসালিন

সেরা নিউজ ডেস্ক:
দুঃসংবাদ পিছুই ছাড়ছে না। মাশরাফি বিন মতুর্জার পর তার ছোট ভাই মোরসালিন বিন মতুর্জাও করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন। মোরসালিন নিজেই ২৩ জুন, মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানান।

এর আগে গত শনিবার মাশরাফি বিন মতুর্জা করোনায় আক্রান্ত হন। মাশরাফির পরিবারের প্রায় সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। শুধু তার ভাই মোরসালিন ছাড়া বাকি আর কারোর শরীরেই করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

মোরসালিনও রাজধানীর মিরপুরে থাকেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360