দেশে করোনা পরিক্ষার ফি নির্ধারন - Shera TV দেশে করোনা পরিক্ষার ফি নির্ধারন - Shera TV

দেশে করোনা পরিক্ষার ফি নির্ধারন

নিজস্ব প্রতিবেদক:

সরকারিভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (২৮ জুন) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে করোনাভাইরাস সংক্রমণ আরটি-পিসিআর টেস্ট এর মাধ্যমে নির্ণয় করা হয়। এ পরীক্ষা সরকার বিনামূল্যে প্রদান করছে। ফলে কোন উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করেছেন।

কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে অপ্রয়োজনীয় কোভিড টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের ১৫ জুন তারিখের স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে ফি নির্ধারণ করা হলো:

নির্ধারিত ফি অনুযায়ী, বুথ থেকে নমুনা সংগ্রহে ২০০ টাকা, বাসা থেকে নমুনা সংগ্রহে ৫০০টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে শর্ত হিসাবে বলা হয়েছে, এ বাবদ আদায়কৃত রাজস্ব সরকারি কোষাগারে জমা করতে হবে। চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪ এর আওতায় সরকারি কমকর্তা/কর্মচারিদের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা থাকবে। বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরীব রোগীদের চিকিৎসা, রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360