ফেসবুকে কার নাম ফাঁস করবেন ফারিয়া? - Shera TV ফেসবুকে কার নাম ফাঁস করবেন ফারিয়া? - Shera TV

ফেসবুকে কার নাম ফাঁস করবেন ফারিয়া?

বিনোদন ডেস্ক:

আসছে ঈদের সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে অংশগ্রহণ করলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন। তাকে দেখা যাবে ‘ওস্তাদ আলীচাঁদ বক্সী’ শিরোনামের এই ধারাবাহিকে। এটিতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের সঙ্গে। এই ধারাবাহিকে ফারিয়ার কোনো রোমান্টিক দৃশ্য নেই বলে জানান। এ অভিনেত্রী বলেন, নাটকটিতে কোনো রোমান্টিক দৃশ্য নেই। করোনার এই কালে গল্পটি তেমন ভাবেই সাজানো হয়েছে। শুটিংয়ের আগে ভয়ে ছিলাম রোমান্টিক দৃশ্যের জন্য। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।

ঈদের জন্য আরো কয়েকটি নাটকে কাজ করবেন বলেও জানান এই গ্ল্যামার কন্যা। প্রায় তিন মাস পর ফারিয়া ক্যামেরার সামনে দাড়ালেন। স্বাস্থ্যবিধি মেনেই সকলে কাজ করেছে বলে জানান তিনি। পরিচালক থেকে শুরু করে প্রত্যেকে দারুণ সচেতন ছিলেন। এদিকে এই অভিনেত্রী নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন। সেটি কি? উত্তরে তিনি বলেন, আমাকে অনেকে জুনিয়র বলে কম সম্মানি দিতে চান। আবার অনেক সময় কাজ শেষে অনেকে জুনিয়র বলে সম্মানি কম দিয়ে থাকেন। তাই সিদ্ধান্ত নিয়েছি যারা এমন করবে ফেসবুকে তাদের নাম ফাঁস করে দেবো। জুনিয়র বলেই তো আমি কম কাজ করি না। তাহলে আমাকে আমার প্রাপ্য সম্মানি কেন দেবে না? এখন থেকে যারা এমন করবে তাদের সঙ্গে কোনো কাজ করবো না।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360